১৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আ’লীগ নেতার ভাতিজাকে দেখতে হাসপাতালে ডাবলু সরকার

প্রকাশিত: ১৫ জুলাই ২০২২, ১২:০৮ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
আ’লীগ নেতার ভাতিজাকে দেখতে হাসপাতালে ডাবলু সরকার
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার এর ভাতিজা প্রেম সড়ক দূর্ঘটনায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহষ্পতিবার বেলা ১২টায় তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

 

পরে কিডনি জনিত সমস্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন এর ভাইরা শরিফুল ইসলাম এর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন