সোমবার

৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী ৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ

কাঁকনহাট পৌর আওয়ামীলীগের ঈদ পূণর্মিলনী

Paris
Update : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি : দলীয় নেতৃবৃন্দের মধ্যে সৌহার্দ মনোভাব জাগ্রত, পরিচিতি এবং সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ নিয়ে কাঁকনহাটে বুধবার ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়। রাজশাহী গোদাগাড়ীর কাঁকনহাট পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে এই ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়। কাঁকনহাট পৌর অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁকনহাট পৌরসভার সাবেক মেয়র, কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ।

কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকনহাট পৌরসভা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস.এম মহসিন খান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শওকত, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান বকুল, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সারওয়ার মুর্শেদ রুবেল, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাস্টার, পৌর কৃষক লীগ সভাপতি ও কাউন্সিলর কল্লোল হোসেন।

আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আজাহার আলী, মিজানুর রহমান মিজান, আনারুল ও আরশেদ আলী, কাঁকনহাট উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাইনুল ইসলাম ময়না, পৌর মহিলা লীগের আহ্বায়ক মর্জিনা বেগম, যুগ্ম আহ্বায়ক শামীমা পারভীন, ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক শালিক আহম্মেদসহ অত্র পৌরসভা ও সকল ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।


আরোও অন্যান্য খবর
Paris