সোমবার

৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী ৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ

বিএনপিকে তথ্যমন্ত্রী বিদেশিদের কাছে নয় জনগণের কাছে যান

Paris
Update : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

কোনো বিদেশি রাষ্ট্রদূত কিংবা কোনো আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি কাউকে ভোট দিয়ে ক্ষমতায় বসানোর অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তাদের নাক গলানো সমীচীন নয়। গলাতে না চাইলেও বিএনপি তাদের নাকটা নিয়ে ওদের কাছে যায়। এটি দেশকে ছোট করার শামিল। আমি বিএনপিকে অনুরোধ করবো বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ না করে জনগণের কাছে যাওয়ার জন্য। তাহলে সেটি বিএনপির জন্য মঙ্গল হবে। গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘এক নজরে বদ্বীপ পরিকল্পনা ২১০০’ মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এফএনএস

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি সবসময় বিদেশিদের কাছে ছুটে যায়, বিদেশি রাষ্ট্রদূতদের কাছে, বিভিন্ন বিদেশি সংস্থার কাছে তারা দৌড়ঝাঁপ করে। এ দেশের মালিক হচ্ছে জনগণ। এ দেশের জনগণই ক্ষমতার মালিক এবং তারাই প্রতিনিধি নির্বাচন করে। এদিকে, এবারের ঈদুল আজহায় গ্রামের বাড়িতে কোরবানির মাংস বিলিয়ে দেওয়ার জন্য মানুষ পাননি বলেও জানান ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আমার গ্রামে আগে দেখতাম যে, কোরবানি করে না এমন মানুষ থাকতো। ইসলাম ধর্মের রীতি অনুযায়ী যারা পশু কোরবানি দেন না তাদের মধ্যে মাংস বিলিয়ে দিতে হয়। আমার গ্রামে অর্থাৎ আমার পাড়ায় আমি মাংস বিলিয়ে দেওয়ার জন্য মানুষ পাইনি। পাশে অন্য জায়গায় নিয়ে যেতে হয়েছে মাংস বিলিয়ে দেওয়ার জন্য। তথ্যমন্ত্রী বলেন, পত্রিকায় নিউজ এসেছেÑ গত বছরের তুলনায় আট লাখ পশু বেশি কোরবানি হয়েছে।

 

তবে কোরবানির চামড়ার মূল্য কম হওয়ার কারণে চামড়া অনেকে পুঁতে ফেলেছে, এমন ঘটনা ঘটেছে এবং চামড়ার মূল্য কম হওয়ার কারণে যারা খুচরা ক্রেতা আছেন তারা অনেকে কিনতে যায়নি। আমি গ্রামের বাড়িতেই কোরবানি করি। আমার গ্রামেও গত বছরের তুলনায় এ বছর কোরবানি বেশি হয়েছে। হাছান মাহমুদ বলেন, যারা চামড়া সংগ্রহ করেছে তাদের পরিসংখ্যান ভুল হতে পারে। কারণ চামড়া সংগ্রহ কম হয়েছে। তাদের পরিসংখ্যান দিয়ে কোরবানি পশুর পরিসংখ্যান করা যাবে না। যারা ব্যবসা করে তাদের কাছে চামড়ার পরিসংখ্যান কমই থাকবে। কারণ চামড়া সংগ্রহ যেভাবে হওয়া প্রয়োজন ছিল, ঠিক সেভাবে হয়েছে বলে আমি মনে করি না। কারণ চামড়ার দামটা অনেক কম।


আরোও অন্যান্য খবর
Paris