১৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরে আ’লীগের সম্মেলন প্রস্তুতি কেমন?

প্রকাশিত: ১১ জুলাই ২০২২, ৮:৫২ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
তানোরে আ’লীগের সম্মেলন প্রস্তুতি কেমন?
বিজ্ঞাপন

আলিফ হোসেন, তানোর : রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল (সম্মেলন)আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী ও সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুনের তত্ত্বাবধানে সম্মেলন আয়োজিত হবে। সম্মেলন মঞ্চ, প্যান্ডেল, তোরণ অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সম্মেলনের যাবতীয় সব কিছু তারা দেখভাল করবেন। তবে সম্মেলনে ইলেকশন বা সিলেকশন যাই হোক নৌকাবিরোধী সভাপতি গোলাম রাব্বানী ও সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন পদবঞ্চিত হবে এটা প্রায় নিশ্চিত বলে মনে করছে তৃণমুল।

 

এদিকে ক্ষমতাসীন দলের প্রায় ১০ বছর পর আলোচিত তানোর উপজেলা সম্মেলন, যেখানে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উপজেলা জুড়ে সাজ সাজ রব এবং প্রায় লক্ষাধিক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংগ্রহণের কথা, সেখানে এখানো সম্মেলন প্রস্তুতি কোনো সভা নাই। এখানো হয়নি কার্যনির্বাহী কমিটির সভা, কোনো কর্মী বা বর্ধিতসভা এমনকি মাইকিংসহ গণসংযোগ। এখানো উপজেলার ইউপি চেয়ারম্যানসহ মুলধারার নেতাকর্মীদের আমন্ত্রণ জানানো হয়নি। অথচ আর মাত্র দুদিন পর সম্মেলন। এসব দেখে মনে হচ্ছে আদৌ তারা একটা জমকালো সম্মেলন চাই না। স্থানীয় নেতাকর্মীদের আইওয়াশ করে যেনো-তেনোভাবে একটা সম্মেলন দেখিয়ে তারাই আবার সভাপতি-সম্পাদকের পদে বসতে চাই। আর এই জন্য যতো রকমের ষড়যন্ত্র, কুটকৌশল সব ধরণের প্রস্তুতি তারা নিচ্ছেন।

 

এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোনে কল গ্রহণ না করায় সভাপতি গোলাম রাব্বানী ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এবিষয়ে জানতে চাইলে রাজশাহী-১আসনের সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম কমিটির সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান জামান লিটন তাকে জানিযেছেন, সম্মেলন আয়োজনের সব দায়িত্ব সভাপতি গোলাম রাব্বানী ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের, তারা বিশাল মঞ্চ, প্যান্ডেল, কুড়ি হাজার চেয়ারসহ আনুষঙ্গিক সবকিছুর দায়িত্ব নিয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন