শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

শহীদ কামারুজ্জামান স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণের জায়গা পরিদর্শনে কর্মকর্তারা

Paris
Update : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীতে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণে জায়গা পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের কর্মকর্তাবৃন্দ। গতকাল বৃহস্পতিবার দুপুরে মহানগরীর কাদিরগঞ্জে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সমাধি প্রাঙ্গণ এলাকা পরিদর্শন করেন জাতীয় জাদুঘরের কীপার (জনশিক্ষা) ড. শিহাব শাহরিয়ার ও কীপার (ইতিহাস) নুরে নাসরীন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ সময় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্যপুত্র রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন তাদের জায়গাটি ঘুরে দেখান। পরিদর্শনকালে ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, মাননীয় মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবিরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়াধীন বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ ‘জাতীয় চার নেতার স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণ প্রকল্প’ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে ইতোমধ্যে শহীদ তাজউদ্দীন আহমদ এঁর জন্মস্থান গাজীপুরের কাপাসিয়ায় জায়গা পরিদর্শন করেছেন জাতীয় জাদুঘরের কর্মকর্তাবৃন্দ। বৃহস্পতিবার শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণে নগরীর কাদিরগঞ্জে জায়গা পরিদর্শন করেন তাঁরা।

শিগগিরই কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম ও সিরাজগঞ্জে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণে জায়গা পরিদর্শন করা হবে। জায়গা পরিদর্শন ও সার্ভে শেষে প্রকল্পটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে দাখিল করা হবে এবং একনেক সভায় অনুমোদনের পর প্রকল্পটির বাস্তবায়ন কাজ শুরু হবে।


আরোও অন্যান্য খবর
Paris