সোমবার

৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী ৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ

বিএনপি’র রাজশাহী বিভাগীয় ত্রাণ কমিটির আলোচনা সভা

Paris
Update : শনিবার, ৯ জুলাই, ২০২২

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী বিভাগীয় ত্রাণ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ভদ্রা এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ত্রাণ কমিটির আহবায়ক, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ত্রাণ কমিটির সদস্য সচিব, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী বিভাগীয় ত্রাণ কমিটির সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক

 

সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সাবেক এমপি জাহান পান্না। সভার সভাপতি মিজানুর রহমান মিুন বলেন, সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম ও সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা হয়ে মানুষ মাববেতর জীবনযাপন করলেও সরকারের পক্ষ থেকে তেমন কোন সাহায্য সহযোগিতা দেয়া হয়নি। রাস্তা ভেঙ্গে চলাচলের অযোগ্য হয়ে পড়লেও এখন পর্য়ন্ত মেরামতের উদ্যোগ নেয়া হয়নি। অথচ তারা নিজেদের ইগো ধরে রাখতে বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে কোটি কোটি টাকা খরচ করে পদ্মা সেতু উদ্বোধন করলেন। অথচ এই পদ্মা সেতুতে ঐ বানভাসী মানুষের টাকাও রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris