সোমবার

৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী ৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ

রাজশাহীতে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Paris
Update : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। রাজশাহী মহানগর যুব মহিলা লীগ আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।

 

যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে মহানগর আওয়ামী লীগের কার্যালয় সংলগ্ন স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ- সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী। এ সময় রাজশাহী মহানগর যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. ইসমত আরা ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু সহ অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris