মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে ইমারত নির্মাণ শ্রমিকদের দাবি দিবস পালিত

Paris
Update : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ইনসাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে সোমবার ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের সরকারি কলেজ মোড়স্থ মুজিব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ইনসাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইনসাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা শহীদুল হুদা অলক।

সমাবেশে বক্তব্য রাখেন, ইনসাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, সাবেক সভাপতি মতিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভিখু, বারঘরিয়া শাখার সাধারণ সম্পাদক অসীম আলী। সমাবেশে ইনসাবের বিভিন্নস্তরের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নির্মাণ শ্রমিকরা অংশ নেন।


আরোও অন্যান্য খবর
Paris