মচমইল থেকে সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ শারীরিক অসুস্থ। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে রাজশাহীর বাগমারায় আওয়ামী স্বেচ্ছাসবক লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সদস্য জাহেদুর রহিম মিঠু, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহুরুল ইসলাম, সদস্য সচিব ইসমাইল হোসেন সান্টু, সদস্য এনামুল হক, আনোয়ার হোসেন, আতিক বাশার সবুজ, উজ্জল হোসেন প্রমুখ।