সোমবার

৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী ৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ

কানসাট ইউপি নির্বাচন আজ

Paris
Update : বুধবার, ১৫ জুন, ২০২২

শিবগঞ্জ থেকে প্রতিনিধি : শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন নির্বাচন আজ বুধবার। এরইমধ্যে গতকাল মঙ্গলবার দুপুরে ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সামগ্রী। উপজেলা নির্বাচনী কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা তাসিনুর রহমান জানান, ১০টি কেন্দ্রের ১০৭টি বুথে ১০ জন প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ রয়েছেন। ইতোমধ্যে প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে সকল নির্বাচনী সামগ্রী বুঝিয়ে দেয়া হয়েছে। নির্বাচনে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন ১০৭ জন ও পোলিং কর্মকর্তা ২১৪ জন। তিনি জানান, নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন, সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। মোট ভোটার রয়েছে ৩১ হাজার ৪৫০ জন।

এর মধ্যে পুরুষ ১৬ হাজার ২২ জন ও মহিলা ভোটার ১৫ হাজার ৪২৮ জন। নিরাপত্তা চাদরে ঢাকা হয়েছে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউপি নির্বাচনী এলাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনীর সদস্য। নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনিক কর্মকর্তাগণ কানসাট ইউপির ১০টি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। নিরপত্তার ক্ষেত্রে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। কোন ধরনের বিশৃংখলা ঘটার সম্ভবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আরোও অন্যান্য খবর
Paris