১৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৩ জুন ২০২২, ২:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
বাগমারায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পুকুরের পানিতে ডুবে মরিয়ম আক্তার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১ টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে বাবার সাথে মাছ ধরতে নামে শিশুটি। মাছ ধরার এক পর্যায়ে শিশুটির পিতা মুঞ্জুর রহমান বাড়িতে আসলেও শিশু মরিয়ম আক্তার আসেনি। পরে অনেক খোঁজা খুঁজির পর পুকুর থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

শিশুটি উপজেলার তক্তপাড়া গ্রামের বাসিন্দা। নিহত মরিয়ম আক্তার ভবানীগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন