মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত

Paris
Update : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত ও ৪ জন আহত হয়েছে। রবিবার (১৭ জানুয়ারী) দুপুর আড়াইটার দিকে রহনপুর-যাতাহারা সড়কের ডোবারমোড়ে ট্রলি ও মটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি, গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের রবিউল ইসলামের ছেলে বাদশা (৩৫)।

আহতরা হলো, বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের আব্দুস সালামের ছেলে শহিদুল (২৩, মুসলিমউদ্দিনের ছেলে মোবারক (৩১), নুরতাজ আলীর ছেলে মোরসালিন (২০) ও মোটরসাইকেল চালক রাধানগর ইউনিয়নের কায়েমপুর গ্রামের আলতাসউদ্দিনের ছেলে সোহেল (৩৬)। গোমস্তাপুর ফায়ার সার্ভিস জানায়, ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ট্রলির ৪ জন যাত্রী ও মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়।

এদের মধ্যে গুরুতর আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে একজন মারা যায়। অন্যজন রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris