নিয়ামতপুর থেকে প্রতিনিধি : নিয়ামতপুর সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে সভাপতি জেবুন নেছা সাধারণ সম্পাদক ছাবিনা খাতুনকে নির্বাচিত করে কমিটি গঠন করে। গতকাল শনিবার ৫টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়ামে সাবেক সদর ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজমা বেগমের সঞ্চালনায় সাবেক সদর ইউনিয়ন মহিলা লীগের সভাপতি মারজিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবেদ হোসেন মিলন, সদর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান নঈম, উপ-প্রচার সম্পাদক সেলিম রেজা রিপন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীনসহ উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।