১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রেড ক্রিসেন্ট রাজশাহী জেলা ইউনিট কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২০, ৩:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রেড ক্রিসেন্ট রাজশাহী জেলা ইউনিট কমিটির সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের কার্য্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকলে রাজশাহী জেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট ও জেলা পরিষদ চেয়ারম্যানের মোহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি আগামী ৬ ডিসেম্বর বোরবর বার্ষিক সাধারণ সভা সফলতার সাথে আয়োজন করার জন্য সকল সদস্যকে আহব্বান জানান।

উপজেলার কমিটির শক্তিশালী করা নিয়ে আলোচনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট সেক্রেটারী শফিকুজ্জামান শফিক। সভায় উপস্থিত ছিলেন কার্য্যনির্বাহী কমিটির সদস্য মোঃ লিয়াকত আলী, অধ্যক্ষ মাহমুদ হোসেন, মীর তৌফিক আলী ভাদু, সামাউল ইসলাম,আখতারুজ্জামান,ইউনিট অফিসার বাকী বিল্লহ যুব সদস্য সোলাইমার ররি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন