মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

গোমস্তাপুরে হস্তান্তরের অপেক্ষায় ৯৫টি বাড়ী

Paris
Update : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১

গোমস্তাপুর থেকে প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের জন্য বাসস্থান নিশ্চিত করতে গোমস্তাপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণ করা ৯৫টি বাড়ী হস্তান্তরের অপেক্ষায় রয়েছে। টয়লেট ও রান্নাঘরসহ দুইকক্ষ বিশিষ্ট আধাপাকা এ ঘরগুলোর নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী ২৩ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের ন্যায় একযোগে এ বাড়ীগুলো ভূমিহীনদের মাঝে হস্তান্তর করবেন।

উপজেলা ভুমি সার্ভেয়ার মিজানুর রহমান জানান, উপজেলার গোমস্তাপুর ইউনিয়নে ২৩টি, চৌডালা ইউনিয়নে ২০টি, রহনপুর ইউনিয়নে ১৩টি, রাধানগর ইউনিয়নে ৮টি, বোয়ালিয়া ইউনিয়নে ৪টি, আলিনগর ইউনিয়নে ১৫টি, পার্বতীপুর ইউনিয়নে ৫ টি, বাঙ্গাবাড়ি ইউনিয়নে ৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এ গৃহগুলো দেয়া হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান,গৃহ নির্মাণ কর্মসূচির আওতায় ২০১৫ সালের তালিকা যাচাই- বাছাই করে প্রকৃত গৃহহীনদের এ ঘরগুলো দেয়া হচ্ছে। তিনি আরো জানান, গৃহগুলোর নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris