১৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিএনপির বৈদেশিক সম্পর্ক কমিটিতে আরও ৩ নেতা

প্রকাশিত: ১০ জুন ২০২২, ১০:২৬ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
বিএনপির বৈদেশিক সম্পর্ক কমিটিতে আরও ৩ নেতা
বিজ্ঞাপন

এফএনএস : বিএনপির বৈদেশিক সম্পর্ক কমিটিতে নতুনভাবে আরও তিনজনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে বেলজিম শাখায় দুজন এবং দক্ষিণ আফ্রিকায় একজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন এ কমিটির সদস্য বেড়ে হয়েছে ২৪ জন। গতকাল বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন তিন নেতা হলেন- সাইদুর রহমান লিটন (বেলজিয়াম বিএনপি), ইকবাল হোসেন বাবু (বেলজিয়াম বিএনপি) এবং আজম খান (কেপটাউন, দক্ষিণ আফ্রিকা-বিএনপি)।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন