মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

গোপালপুর পৌরসভায় বিজয়ী হলেন যারা

Paris
Update : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার, লালপুর : আইন-শৃংখলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠ পরিবেশ ২য় ধাপ পৌরসভা নির্বাচনে নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভায় আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী রোকসানা মোর্ত্তজা লিলি নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছে। গত শনিবার সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত গোপালপুর পৌরসভার ৯টি কেন্দ্রে ভোটারদের ভোট প্রদান অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী রোকসানা মোর্ত্তজা লিলি নৌকা প্রতীকে ৬ হাজার ৫শ ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী মুঞ্জুরুল ইসলাম বিমল রেল ইঞ্জিন প্রতীকে ৫ হাজার ১শ ৫২ ভোট পেয়েছে। রোকসানা মোর্ত্তজা লিলি নৌকা প্রতীকে ১৪শ ২৬ ভোট বেশি পেয়ে সে বিজয়ী হয়েছে। এছাড়া ৯টি ওয়ার্ডে যারা কাউন্সিলার হয়েছে তারা হলেন, গোপালপুর পৌরসভা এলাকার ১নং ওয়াডে আবু সাঈদ, ২ এ আনছার আলী, ৩ এ আলমঙ্গীর হোসেন, ৪ এ আব্দুল সাত্তার, ৫ এ মোয়াজেম হোসেন, ৬ এ সুফিয়ান আলী, ৭ এ মাসুদ রানা, ৮ এ আব্দুল কুদ্দুস, ৯ এ আব্দুল রশিদ এরা সবাই কাউন্সিলার পদে নির্বাচিত হয়েছে।

সংরক্ষিত আসনে যারা কাউন্সিলর হয়েছে তাঁরা হলেন, ১,২,৩ নম্বর ওয়ার্ডে আমেনা খাতুন, ৪,৫,৬ এ মমতাজ বেগম, ৭, ৮ ও ৯ এ তহমিনা বেগম কাউন্সির পদে নির্বাচিত হয়েছে। মেয়র ও কাউন্সিলর পদে ভোট গননার শেষে রাত ৮টা ১৫ মিনিটের দিকে উপজেলা পরিষদের সভা কক্ষে চুড়ান্ত ফলাফল এর ঘোষনা দেওয়া হয়।


আরোও অন্যান্য খবর
Paris