সোমবার

৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী ৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ

বিএনপি গায়েবি দলের সঙ্গে সংলাপ করছে : তথ্যমন্ত্রী

Paris
Update : সোমবার, ৬ জুন, ২০২২

এফএনএস : বিএনপি গায়েবি দলের সঙ্গে সংলাপ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল রোববার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-ক্র্যাব’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি নিজেদের সঙ্গে সংলাপ করছে। বিএনপির ২২ দলের মধ্যে অনেকেই পালিয়ে গেছে। তারা যাদের সঙ্গে সংলাপ করছে, তাদের মধ্যে অনেক দলেরই কোনও নিবন্ধন নেই।’ গায়েবি দল নিয়ে সংলাপ করছে বিএনপি বলেও উল্লেখ করেন মন্ত্রী। তথ্যমন্ত্রী বলেন, ‘অপরাধ বিষয়ক সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন। তাদের কাজটাই ভিন্ন। এ ক্ষেত্রে নতুন সাংবাদিকদের প্রশিক্ষণ নেওয়া জরুরি।’ সংবাদ প্রকাশের ক্ষেত্রে কারও ব্যক্তিগত অধিকার যেন খর্ব না হয়, সেদিকে সজাগ থাকার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।’ ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় দেশের মানুষকে দ্রুত সময়ের মধ্যে করোনার টিকা দেওয়া সম্ভব হয়েছে।

পৃথিবীর অনেক দেশ করোনা মোকাবিলায় সমন্বয় করে সিদ্ধান্ত নিতে পারেনি। যা আমরা পেরেছি। আমাদের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়েছি।’ তিনি বলেন, ‘করোনার সময়ে একদিনের জন্যও পদ্মা সেতুর কাজ বন্ধ হয়নি।’ সিতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের বিষয়ে মন্ত্রী বলেন, ‘এটা নাশকতা না দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে। ইতোমধ্যে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্ধার তৎপরতায় কাজ করতে বলা হয়েছে।’ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন সুমন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দফতর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুদ্র রাসেল, আন্তর্জাতিক সম্পাদক শাহীন আলম, কার্যনির্বাহী সদস্য আমানুর রহমান রনি ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris