মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

পাবনায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ২ আহত ৫ জন

Paris
Update : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১

এফএনএস : পাবনার সাঁথিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে ২ জন নিহত এবং কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধোপাদহ ইউনিয়নের নাড়িয়াগদাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার ধোপাদহ ইউনিয়নের নাড়িয়াগদাই গ্রামের মো. সুরোতের ছেলে মো. মুন্নাফ (৪০) ও কাশিয়াপুর গ্রামের শামসুলের ছেলে মো. নাসির (৩৫)। আহত ৫ জনের মধ্যে রওশন আলী (৪২) নামে একজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও এলাকাবাসী জানান, দীর্ঘ দিন ধরে ওই এলাকার দুই ভাই সাচ্চু ও বাচ্চুর মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। সম্প্রতি বাচ্চু বিরোধপূর্ণ জমির ২ শতাংশ মুন্নাফের কাছে বিক্রি করেন। মুন্নাফ গত শুক্রবার থেকে ওই জমির ওপর স্থাপনা নির্মাণ শুরু করেন। এ নিয়ে উত্তেজনা চলছিল। এ অবস্থায় গতকাল শনিবার সকালে ওই স্থাপনার কাজ আবার শুরু করলে সাচ্চুর লোকজন বাধা দেয় এবং একপর্যায়ে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এ সময় জমির মালিক মুন্নাফ এবং শ্রমিক নাসির ঘটনাস্থলেই নিহত হন।

শ্রমিক সরদার রওশনকে আশংকাজনক অবস্থায় প্রথমে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আরোও অন্যান্য খবর
Paris