১৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শিবগঞ্জের দুলর্ভপুর ইউপি নির্বাচন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৩১ মে ২০২২, ৫:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
শিবগঞ্জের দুলর্ভপুর ইউপি নির্বাচন বন্ধের প্রতিবাদে মানববন্ধন
বিজ্ঞাপন

শিবগঞ্জ থেকে প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূলর্ভপুর ইউপি নির্বাচন বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে দূর্লভপুর ইউপি নির্বাচন বাস্তবায়ন কমিটির আয়োজনে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নির্বাচন বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা আবু আহম্মেদ নাজমুল কবির মুক্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু, কৃষকলীগের সাবেক উপজেলা সভাপতি ও আদিনা কলেজের সাবেক ভিপি আল মামুন, আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি তৌহিদুল আলম পলাম ও আজিজুর রহমান প্রমুখ। বক্তারা- দ্রুত দূলর্ভপুর ইউপি নির্বাচনের দাবি জানান তারা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন