১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২০, ৩:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনা প্রতিরোধে সংঘঠিত ঘটনাসমূহের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসহ দ্রুত বিচারের এবং সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধের দাবিতে গতকাল বৃহস্পতিবার রাজশাহী জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে বাংলাদেশ মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কল্পনা রায়, সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, সহ-সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ, লিগ্যাল সম্পাদক শিখা রায়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন