করোনায় মৃত্যুহীন গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগী বেড়েছে
এফএনএস : গত ২৪ ঘণ্টায় দেশে কোনো কোভিড রোগীর মৃত্যু না হলেও ৪০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা আগের দিনের চেয়ে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিনে ৪০ জন রোগী শনাক্তের খবর দেওয়া হয়। গত শনিবার এই সংখ্যা ছিল ২৮।
নতুন রোগীদের নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৪৪৭ জন। নতুন কারও মৃত্যু না হওয়ায় মহামারীতে মৃতের সংখ্যা আগের মতোই ২৯ হাজার ১৩০ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২১৫ জন কোভিড রোগী। তাদের নিয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ১৯ লাখ ২ হাজার ৪২২ জন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
