তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ কর্মসুচি উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মৃদুল কুমার ঘোষের সঞ্চালনায় এবং সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান জুয়েল রানার সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও সদস্য সংগ্রহ উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ জালাল মুকুল ভিপি।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরীফ খাঁন, উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না,ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয় সরদার, স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি রোকনুজ্জামান রিন্টু সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা, কার্যনির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন কিরণ মিনারুল ইসলাম মিলন ও রামিল হাসান সুইট প্রমুখ।