সোমবার

৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী ৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ

রাজশাহীতে বিএনপির সমাবেশে সাংবাদিকদের ওপর হামলা

Paris
Update : শুক্রবার, ২৭ মে, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিএনপির সমাবেশে সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর ভুবন মোহন পার্কে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির আয়োজিত প্রতিবাদ সমাবেশে হামালার শিকার হন অন্তত ছয়জন সাংবাদিক। হামলার শিকার সাংবাদিকরা হলেন, চ্যানেল ২৪-এর ক্যামেরাপার্সন লেলিন, সময় টেলিভিশনের ক্যামেরাপার্সন আবদুস সালাম, দীপ্ত টেলিভিশনের রফিকুল ইসলাম, এসএ টিভির ক্যামেরাপার্সন আবু সাঈদ, জিটিভির ক্যামেরাপার্সন খোকন এবং নিউজ২৪ এর ক্যামেরাপার্সন বাপ্পী। প্রত্যক্ষদশীরা জানান, বিকেলে বিএনপির প্রতিবাদ সমাবেশ চালকালে যুবদলের দুই গ্রুপ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। সেই দৃশ্য ধারণ করতে গেলে ছয় ক্যামেরাপার্সনের ওপর প্রথমে চড়াও হন দুই নারী। পরে যুবদলের অন্য নেতাকর্মীরা সাংবাদিকদের লাঞ্ছিত করেন। পরে সাংবাদিকরা সমাবেশ বয়কট করেন।

এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সেলিমা রহমান। তাঁর সামনেই সাংবাদিকদের লাঞ্ছিত করা হয়। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি দোষিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেছেন, ‘সাংবাদিক ভাইদের কাছে আমি ক্ষমা চাই। এ ঘটনা কারা ঘটিয়েছে বুঝতে পারছি না। বিএনপি একটি বৃহৎ দল। ভুলত্রুটি হতেই পারে। আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ছোট ভাইদের।’


আরোও অন্যান্য খবর
Paris