সোমবার

৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী ৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

Paris
Update : শুক্রবার, ২৭ মে, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তসিকুল আলম বাবুল। গতকাল বৃহস্পতিবার বিকেলে আরেক প্রার্থী কাশেদ আলী মাস্টার মনোনয়নপত্র প্রত্যাহার করলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তসিকুল আলম বাবুল সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি। এর আগে বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আরেক প্রার্থী কাশেদ আলী নিজেই প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন। পরে নির্বাচন অফিসেও মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি। ফলে এখন একক প্রার্থী রয়েছেন তসিকুল আলম বাবুল। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান।

তিনি বলেন, মোট ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও একজনের বাতিল করা হয়। আজকে (বৃহস্পতিবার) কাশেদ আলী নামের একজন মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তসিকুল আলম বাবুল। আগামী ১৫ জুন নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল বলে জানান তিনি।
জেলা আ.লীগ কার্যালয়ে কাশেদ আলী বলেন, আগামি ১৫ জুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আমিসহ মোট ৩ জন ওই পদের জন্য মনোনয়ন পত্র দাখিল করি। একজনের মনোনয়ন পত্র বাতিল হওয়ায়, আমরা দুজন আওয়ামীলীগের সমর্থিত ছিলাম।

আওয়ামীলীগের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি আমার মনোনয়ন প্রত্যাহার করলাম। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তফসিল অনুযায়ী রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১৭ মে, মনোনয়নপত্র বাছাই হয় গত ১৯ মে। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম গত পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পদত্যাগ করলে পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।


আরোও অন্যান্য খবর
Paris