চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে জুয়া খেলার অপরাধে ৯ জন জুয়াড়িকে জুয়া খেলা অবস্থায় নগদ অর্থ ও কার্ডসহ হাতেনাতে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে র্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ইউসুফ নগর পুলপাড়া গ্রামের আনারুলের বাড়ীর পূর্ব পাশের টিনসেড ঘরের ভেতরে অভিযান পরিচালনা করে জুয়া খেলার অপরাধে ৯ জুয়াড়িকে হাতেনাতে আটক করে র্যাব।
অভিযানে ৩ সেট পুরাতন প্লেয়িং কার্ড, ১০টি মোবাইল সেট, ১৫টি সীমকার্ড, ৫টি মেমোরী কার্ড এবং নগদ ১৭ হাজার ৫’শ টাকা জব্দ করা হয়। আটককৃতরা ৯ জন হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ইউসুফ নগর পুলপাড়ার মো. আক্তার আলীর ছেলে মো. মনিরুল ইসলাম (৩২), বিদিরপুর পুলপাড়ার মৃত নুরুল হকের ছেলে মো. শামীম হোসেন (২৬), চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের মিল্কির মো. গোলাম মোরতোজার ছেলে মো. আ. ওহাব (২৮), ৩ নং ওয়ার্ডের আলীনগর
পুলপাড়ার মো. পতুর ছেলে মো. গাফেলুন (২৪), বিদিরপুরের হানিফ আলীর ছেলে মো. সজিব আলী (২২), আলীনগর হাজির মোড়ের মৃত আরমান আলীর ছেলে মো. জাফর ইকবাল (২৫), আলীনগর ভূতপুকুর মহল্লার মৃত আবু বকর সিদ্দিকের ছেলে মো. আব্দুল কাদের (২১), আলীনগর পুলপাড়ার মৃত হানিফ আলীর ছেলে মো. এজার উদ্দিন (৪০) এবং একই এলাকার মৃত সেন্টুর ছেলে মো. খাইরুল ইসলাম (২৭)। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র্যাব।