সোমবার

৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী ৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ

বাগমারার শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

Paris
Update : রবিবার, ২২ মে, ২০২২

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছে শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় করার লক্ষ্যে গতকাল শনিবার বিকেলে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনের পূর্বেই ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার লক্ষ্যে কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মকবুল হোসেন মৃধার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রীপুর ইউনিয়নের আহ্বায়ক এ্যাড. আফতাব উদ্দীন আবুল, সদস্য অধ্যাপক কাউছার আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ কার্যকরী কমিটির সদস্য লোকমান আলী,

শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান, ইউসুফ আলী, সামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিনা বেগম, সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ, দপ্তর সম্পাদক সালাউদ্দীন, কোষাধ্যক্ষ আতিকুর রহমান স্বপন সহ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্যবৃন্দ।


আরোও অন্যান্য খবর
Paris