সোমবার

৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী ৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ

কানসাট ইউপি নির্বাচনে চেয়ারম্যানসহ ৬১ জনের মনোনয়নপত্র জমা

Paris
Update : বুধবার, ১৮ মে, ২০২২

শিবগঞ্জ থেকে প্রতিনিধি : প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমের মাধ্যমে আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউপি নির্বাচনে চেয়ারম্যানসহ ৬১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন দাখিলের শেষ দিনে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৪১ ও সংরক্ষিত সদস্য পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। চেয়ারম্যান পদে যারা মনোনয়ন দাখিল করেছেন তাদের মধ্যে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বেনাউল ইসলাম, হাবিব উল্লাহ (আওয়ামীলীগ বিদ্রোহী), স্বতন্ত্র (জামায়াত সমর্থিত) প্রার্থী সেফাউল মূলক ও রবিউল ইসলাম।

সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে ৫ জন, ২নং ওয়ার্ডে ৫ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন, ৪নং ওয়ার্ডে ৬ জন, ৫নং ওয়ার্ডে ৪ জন, ৬নং ওয়ার্ডে ৩জন, ৭নং ওয়ার্ডে ৮ জন, ৮নং ওয়ার্ডে ৪ জন ও ৯নং ওয়ার্ডে ৩ জন। এছাড়া সংরক্ষিত ১নং ওয়ার্ডে ৩ জন, ২নং ওয়ার্ডে ৭ জন ও ৩ নং ওয়ার্ডে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কানসাট ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তাসিনুর রহমান জানান, মনোনয়ন যাচাই-বাছাই আগামী ১৯মে, প্রার্থী প্রত্যাহার ২৬ মে ও ভোটগ্রহণ ১৫ জুন অনুষ্ঠিত হবে।


আরোও অন্যান্য খবর
Paris