রাজশাহী বিভাগে নতুন ২৮ করোনা রোগী শনাক্ত, সুস্থ ২২
স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ২৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত মঙ্গলবার নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। গতকাল বুধবার বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বিভাগের রাজশাহীতে ছয়জন, নওগাঁয় চারজন, জয়পুরহাটে একজন, বগুড়ায় ১০ জন পাবনায় একজন এবং সিরাজগঞ্জে ছয়জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এদিন বিভাগে ২২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
এর মধ্যে রাজশাহীর দুইজন, নওগাঁয় দুইজন, জয়পুরহাটে পাঁচজন এবং বগুড়ায় ১৩ জন সুস্থ হয়েছেন। মঙ্গলবার বিভাগে করোনায় নতুন কারও মৃত্যু হয়নি। বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৭৯ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৮২১ জন। এদের মধ্যে ২২ হাজার ৭৮৯ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯০৩ জন কোভিড-১৯ রোগী।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
