২২ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাকাব পরিচালনা পর্ষদের ৫২৫তম সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২১, ১০:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
রাকাব পরিচালনা পর্ষদের ৫২৫তম সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল ১৩ জানুয়ারি ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পরিচালনা পর্ষদের ৫২৫তম সভায় সভাপতিত্ব করেন।

পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ হুমায়ুন কবীর খোন্দকার; রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভুঞা; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ সিরাজুল ইসলাম; মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক মোঃ তোফাজউদ্দীন আহমেদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক খন্দকার আব্দুল ওয়াহেদ তাঁদের স্ব স্ব কার্যালয় থেকে এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ইদ্রিছ ও পর্ষদ সচিবালয়ের সচিব মোহাঃ সানা উল্লাহ প্রধান কার্যালয়ের বোর্ড রুম থেকে উক্ত ভার্চুয়াল বোর্ড সভায় সরাসরি অংশগ্রহণ করেন।

সভায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা বিষয়ে এবং ব্যাংক-এর অন্যান্য সার্বিক কর্মকাণ্ডের উপর বিস্তারিত আলোচনান্তে ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন