প্রেস বিজ্ঞপ্তি : গত ১২ জানুয়ারি উপজেলা প্রশাসন, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ এবং বিএসটিআই, রাজশাহী’র যৌথ উদ্যোগে নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর আওতায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উক্ত অভিযান পরিচালনাকালে জুয়েলারী দোকানে অবৈধভাবে ভরি বাটখারা ও কাপড়ের দোকানে অবৈধভাবে গজ-কাঠির ব্যবহারের ফলে মেসার্স নিরব জুয়েলার্স, মধ্যবাজারকে ২০ হাজার টাকা; মেসার্স আহম্মদ বস্ত্রালয়, আধুনিক সুপার মার্কেট কে ৫ হাজার টাকা এবং মেসার্স মুহাম্মদ বস্ত্রালয়, আধুনিক সুপার মার্কেট কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম। সহযোগিতা করেন বিএসটিআই রাজশাহীর’ কর্মকর্তা মোঃ শাহ আলম পলাশ খাঁন।