সোমবার

৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী ৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ

ছাত্রলীগসহ ৩ সংগঠনকে সম্মেলন প্রস্তুতির নির্দেশ

Paris
Update : বুধবার, ১১ মে, ২০২২

এফএনএস : ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে কেন্দ্রীয় সম্মেলন করার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের যৌথসভা থেকে এ নির্দেশ দেন তিনি। সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা।

সভার শুরুতে সাংবাদিকদের সামনে কথা বলেন ওবায়দুল কাদের। এরপর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের উপস্থিতিতে সম্পাদকমণ্ডলীর সভা শুরু হয়। সভায় দলের সাধারণ সম্পাদক বলেন, দলের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন করার প্রস্তুতি নিতে হবে। এ বিষয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ওইসব সম্মেলনের তারিখ নির্ধারণ করবেন।


আরোও অন্যান্য খবর
Paris