সোমবার

৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী ৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি বিএনপির

Paris
Update : বুধবার, ১১ মে, ২০২২

এফএনএস : দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী পালনে দলের সম্পাদক, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগরের নেতারা, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে যৌথসভা করবে বিএনপি।

এছাড়া কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে দুদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১২ মে ঢাকা মহানগর ও ১৪ মে জেলা উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। এদিকে, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামী ১৫ মে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য দলের চেয়ারপাসনের কার্যালয়ে এক অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris