মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

মান্দায় খেয়াঘাট শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

Paris
Update : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় আব্দুস সাত্তার মোল্লা (৫০) নামে এক খেয়াঘাট শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা ১১টার দিকে নিহতের বাড়ি থেকে অন্তত: ১০ কিলোমিটার দুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শহরবাড়ি পূর্বপাড়া এলাকায় আত্রাই নদীর তীর সংলগ্ন একটি ভুট্টাখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুস সাত্তার উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের নুরুল্লাবাদ উত্তরপাড়া গ্রামের মৃত ফজের আলী মোল্লার ছেলে। তিনি ত্রিমহনী খেয়াঘাটের শ্রমিক ছিলেন। তার লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, বুধবার সকালে নদীর ধারে কাজ করতে গিয়ে লোকজন আব্দুস সাত্তারের গলাকাটা লাশ ভুট্টাখেতে পড়ে থাকতে দেখেন। এ সময় তার লাশের পাশ থেকে একটি মোবাইলফোন উদ্ধার করে স্থানীয় গ্রামপুলিশ বিমল চন্দ্র হালদারের হেফাজতে দেয়া হয়। পরে থানায় সংবাদ দিলে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের মেয়ে রিপা আক্তার জানান, মঙ্গলবার সন্ধ্যায় নিকটস্থ বাজারে চা খাওয়ার উদ্দেশ্যে বাবা আব্দুস সাত্তার বাড়ি থেকে বেরিয়ে যান। রাত ১০টা পর্যন্ত বাড়ি না ফেরায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর তার ব্যবহৃত মোবাইলফোনে একাধিকবার কল দেওয়া হলেও সেটি রিসিভ হয়নি।

এ অবস্থায় বুধবার সকাল ৯টার দিকে বাবার মৃত্যুর বিষয়ে জানতে পারেন তারা। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris