১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ফাঁস দিয়ে ভ্যান চালকের আত্মহত্যা লালপুরে ২ জনের লাশ উদ্ধার

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২১, ১০:০০ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
ফাঁস দিয়ে ভ্যান চালকের আত্মহত্যা লালপুরে ২ জনের লাশ উদ্ধার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে পৃথক স্থান থেকে সুলতান হোসেন ইমন (৩৭) নামের এক যুবক ও অজ্ঞাত (২২) নামের এক যুবতির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ৮ টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের চোষাডাঙ্গা বিলের গমের জমি থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। সে বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর মাড়ীয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে সুলতান হোসেন ইমন।

অন্যদিকে উপজেলার এবি ইউনিয়নের পাটিকাবাড়ী নামকস্থানে রেল লাইন থেকে পুলিশ ওই যুবতির লাশ উদ্ধার করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই যুবতির পরিচয় পাওয়া যায়নি। লালপুর থানার ওসি সেলিম রেজা বিষয়টির সত্যতা শিকার করে বলেন, স্থানীয় লোকজন দেখে পুলিশকে খবর দেয়। পরে লাশ দুইটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে, নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে নজরুল ইসলাম (৫০) নামের এক ভ্যান চালক আত্মহত্যা করেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার মোহরকয়া গ্রামে এই ঘটনা ঘটে। সে মোহরকয়া গ্রামের মৃত খোকার ছেলে নজরুল। জানা যায়, নজরুল ইসলাম র্দীঘ দিন যাপত বিভিন্ন রোগে ভুগ ছিলেন। বুধবার দুপুরে তাঁর নিজ বাড়ীর ঘরের তীরের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখে থানা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে নজরুলের লাশ উদ্ধার করে। লালপুর থানার ওসি সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন