১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নলডাঙ্গা নির্বাচনী কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২১, ৯:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নলডাঙ্গা নির্বাচনী কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
বিজ্ঞাপন

নলডাঙ্গা প্রতিনিধি : আসন্ন ১৬ জানুয়ারী নাটোরের নলডাঙ্গা পৌরসভার নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণে দায়িত্ব পালনকারী ১১০ নির্বাচনী কর্মকর্তাকে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গতকাল বুধবার নলডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বিকেল পর্যন্ত পর্যায়ক্রমে দুই দিনের প্রশিক্ষণ শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম মৃধা প্রমুখ।

এরআগে মঙ্গলবার (১২ জানুয়ারী) সকাল থেকে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রশিক্ষণে ভোটারদের অধিকার, প্রার্থী এবং তাদের পক্ষে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের দায়িত্ব, হাতে-কলমে ইভিএম ব্যবহার পদ্ধতি, আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সংবাদকর্মীদের পরিদর্শনসহ নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন নাটোর জেলা নির্বাচন অফিসার মোঃ আছলাম ও নলডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইফুল ইসলাম।

নাটোর জেলা নির্বাচন অফিসার ও নলডাঙ্গা পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ আছলাম জানান, আগামী ১৬ জানুয়ারি জেলার নলডাঙ্গা, গুরুদাসপুর এবং গোপালপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে নলডাঙ্গা পৌরসভার নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হবে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) পৌরসভার নয়টি ভোট কেন্দ্রে ভোটারদের ইভিএম এ ভোট প্রদানের ধারণা প্রদানে মক ভোটিং কার্যক্রম আয়োজন করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন