মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

বাউয়েট-এর ১৪তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

Paris
Update : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১

গতকাল ১৩ জানুয়ারি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ১৪তম একাডেমিক কাউন্সিল সভা সকাল ১০টায় বিশ^বিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল এর সভাপতিত্বে সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত হয়। বিশ^বিদ্যালয়ের উপাচার্য ও একাডেমিক কাউন্সিলের সভাপতি সভার শুরুতে নতুন দায়িত্বপ্রাপ্ত ডিন, প্রক্টর, বিভাগীয় প্রধানদের শুভেচ্ছা ও স্বাগত জানান।

একাডেমিক কাউন্সিল সভায় ১৩তম সভার কার্যবিবরণী আলোচনা ও অনুমোদন, সামার ২০২০ সেমিস্টারের সকল ব্যাচ শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার রেজাল্ট অনুমোদন, ২০২১ সালের একাডেমিক ক্যালেন্ডার অনুমোদন, শিক্ষকগণের উচ্চ শিক্ষার আবেদন অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, সিন্ডিকেট কর্তৃক মনোনীত সদস্য- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রফেসর ইকবাল মতিন এবং বোর্ড অব ট্রাস্ট্রিজ মনোনীত অন্যান্য সদস্যবৃন্দ।


আরোও অন্যান্য খবর
Paris