মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

গোপালপুর পৌরসভায় শেষ মুহূর্তে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করলেন লিলি

Paris
Update : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভা এলাকায় শেষ মুহূর্তে ভোটারদের নিকট নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী রোকসানা মোর্তজা লিলি। বুধবার বিকেলে পৌরসভা এলাকার বিজয়পুর গ্রামে এক পথসভায় রোকসানা মোর্তজা লিলি এই প্রার্থনা করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইসাহাক আলী।

এছাড়া আওয়ামীলীগ ও তাঁর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সহ ভোটাররা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা, ভোটারদের নৌকা প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে বিজয়ী করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনাকে মেয়র পদটি উপহার দেওয়ার জন্য আহ্বান জানান তাঁরা।


আরোও অন্যান্য খবর
Paris