১৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরের সরঞ্জাই ইউপি যুবমহিলা লীগের ওয়ার্ড কমিটি গঠন

প্রকাশিত: ৮ মে ২০২২, ৮:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
তানোরের সরঞ্জাই ইউপি যুবমহিলা লীগের ওয়ার্ড কমিটি গঠন
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের সরনঞ্জাই ইউনিয়ন (ইউপি) যুব মহিলালীগের ৯টি ওয়ার্ডের পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সরনঞ্জাই ইউপির ৯ নম্বর ওয়ার্ড যুব মহিলালীগের নেত্রী সওকোতারার বাস ভবনে ইদ পরবর্তী শুভেচ্ছা

বিনিময় ও ৯টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের উপস্থিতিতে পুর্ণাঙ্গ কমিটি জমা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ উপজেলা কমিটির নির্বাহী সদস্য জননেতা আলহাজ্ব সাইদুর রহমান সরকার ওরফে আবু সাঈদ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন