মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

নজিপুর পৌরসভা নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা

Paris
Update : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১

পত্নীতলা সংবাদদাতা : প্রার্থীদের গণসংযোগ আর প্রচার-প্রচারণায় জমে উঠছে আসন্ন পত্নীতলার নজিপুর পৌরসভার নির্বাচন। শেষ মুহুর্তে প্রার্থীরা নির্ঘুম প্রচারণায় সময় কাটাচ্ছেন। প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারের দ্বারে দ্বারে। প্রতিশ্রুতি দিচ্ছেন পরিছন্ন আধুনিক পৌরসভা গড়ার। প্রত্যেকেই নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আর ভোটাররা বলছেন, সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা।

শহরের রাস্তাঘাট, অলিগলি ও পাড়া-মহল্লা এখন মিছিল আর শ্লোগানমুখর। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো পৌর শহর। চায়ের দোকান থেকে শুরু করে বসতবাড়িতেও এখন আলোচনার বিষয় শুধুই নির্বাচন। প্রার্থীরা ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী এলাকা। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থী অংশ নিয়েছেন।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল কবির চৌধুরী বাবু নৌকা মার্কা নিয়ে গণসংযোগ করে বেড়াচ্ছেন। তিনি জানান, মেয়র নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে নজিপুর পৌরসভার সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের ব্যবস্থা করা হবে। পৌরসভার নতুন ভবন নির্মাণ কাজ শেষ করে একটি নানন্দিক পরিষ্কার-পরিচ্ছন্ন শহর নির্মাণ সহ মৌলিক সমস্যাগুলো সমাধানের মাধ্যমে আধুনিক ও মডেল পৌরসভা গড়ে তুলবেন।

অন্যদিকে ধানের শীষ মার্কা নিয়ে সমানভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আনোয়ার হোসেন। তিনি প্রত্যেক ভোটারকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানান। এছাড়া পৌরসভার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি ভোটারদের জন্য কাজ করার নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।

একইভাবে নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থনা করে পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও। সবাই নিজ নিজ প্রতীকে ভোট দিতে ভোটারদের কাছে অনুরোধ জানাচ্ছেন। পিছিয়ে নেই মহিলা প্রার্থীরাও। শীত উপেক্ষা করে তারাও ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

উল্লেখ্য, এবার প্রথম ইলেকট্রিক ভোটিং মেশিং (ইভিএম) এর সাহায্যে ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পৌরসভায়। আর নতুন এই পদ্ধতিতে ভোট দেয়ার জন্য ভোটারদের মাঝে উৎসাহ ও কৌতুহল বিরাজ করছে। এজন্য ভোটারদের ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানের নিয়ম কানুন দেখানোর জন্য অনুশীলনমূলক (মক) ভোট অনুষ্ঠিত হবে ১৪ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পত্নীতলা উপজেলা পরিষদ চত্বরে বলে উপজেলা নির্বাচন অফিসসুত্রে জানাগেছে।


আরোও অন্যান্য খবর
Paris