মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

ধামইরহাটে হতাশায় বৃদ্ধের আত্মহত্যা

Paris
Update : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১

ধামইরহাট থেকে প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে হতাশার কারণে এক অসহায় বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ইসবপুর ইউনিয়নের অন্তর্গত চমহাদেব গ্রামে। নিহত বৃদ্ধ তছের আলী (৬৮) ওই গ্রামের মৃত আনার উদ্দিনের ছেলে।

জানা গেছে, অসহায় কৃষক তছের আলী ১ ছেলে ও ৪ মেয়ে সন্তানের জনক। তিন মেয়েকে বিয়ে দিলেও প্রতিবন্ধি এক ছেলে ও মেয়েকে নিয়ে তিনি বিপাকে পড়েন। এক মধ্যে নিজের শরীরে একটি অপারেশন করেন। কিন্ত অপারেশন সফল না হওয়ায় পুনরায় ওই রোগ দেখা দেয়। এ নিয়ে তিনি বেশ চিন্তিত ছিলেন। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে প্রকৃতি ডাকে সাড়া দিতে তিনি বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

পরিবার লোকজন অনেক খোঁজাখুজির পর মঙ্গলবার ভোর সকালে বাড়ীর পশ্চিম পার্শে একটি বাগানের আম গাছের সাথে তার ঝুলন্ত মহদেহ দেখতে পায়। এব্যাপারে ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েশ বাদল বলেন,মূলত প্রতিবন্ধি দুই ছেলে মেয়ে ও নিজের অসুস্থ্যতা নিয়ে সে দুশ্চিন্তায় ছিল। বসতবাড়ী ছাড়া সম্পদ বলতে তার কিছু নেই। অন্যের জমি চাষাবাদ করে কোন রকমে সংসার চালাতো। মূলত এসব কারণে তার মাঝে হতাশা বিরাজ করছিল।

এ থেকে সে আত্মহত্যা করতে পারে। এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন,খবর পেয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল মো.তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশের সুরত হাল তৈরি করে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris