মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

গোমস্তাপুর সীমান্ত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

Paris
Update : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১

গোমস্তাপুর সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের আনারপুর সীমান্ত থেকে মাইনুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বাঙ্গাবাড়ি বিওপি ক্যাম্পের বিজিবিদের সহযোগীতায় আনারপুর সীমান্তের ২০৪/১ পিলারের নিকট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মাইনুল বাঙ্গাবাড়ি ইউনিয়নের আনারপুর (ঘুঘিয়া) গ্রামের মৃত মঞ্জুরের ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলিপ কুমার দাস জানান, গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের আনারপুর তেলিপুকুর সীমান্তের কাঁটাতারের পাশে এক ব্যক্তির লাশ পরে থাকতে দেখে বিজিবি কে খবর দেন স্থানীয়রা। পরে বিজিবি থানা পুলিশকে অবহিত করলে সেখান থেকে মাইনুলের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে সে সীমান্তবর্তী নদীতে মাছ ধরে ফেরার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। মৃতব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকায় স্বানীয় চেয়ারম্যানের অনুরোধে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris