১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পোরশায় মানবাধিকার ও নারী অধিকার বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২১, ৫:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
পোরশায় মানবাধিকার ও নারী অধিকার বিষয়ক কর্মশালা
বিজ্ঞাপন

পোরশা থেকে প্রতিনিধি : নওগাঁর পোরশায় উপজেলা পর্যায়ে স্থানীয় কর্তৃপক্ষ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে ‘মানবাধিকার ও নারী অধিকার’ শীর্ষক যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে নেটজ্ বাংলাদেশ এর সহযোগিতায় ও ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ সফিউল আজম খান, মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী, নেটজ্ এর প্রোগ্রাম ম্যানেজার সারা খাতুন প্রমুখ। এসময় সাংবাদিক ডিএম রাশেদসহ ডাসকো ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন