১৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে ছাত্রদলের অভিনন্দন মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ১২:০৭ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
রাজশাহীতে ছাত্রদলের অভিনন্দন মিছিল ও সমাবেশ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনে অভিনন্দন ও শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকেল সোয়া ৪টায় নগরীর সোনাদিঘি ক্লাব মোড় থেকে এই মিছিল শুরু করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি। বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও

সাধারণ সম্পাদক সাঈফ মোহাম্মদ জুয়েলকে ছাত্র সংসদের দায়িত্ব দেয়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে রাজশাহী মহানগর ছাত্রদলের পক্ষ থেকে এই অভিনন্দন ও শুভেচ্ছা প্রদানের লক্ষে এই মিছিল ও সমাবেশ করা হয়। মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকির সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুর্তজা ফামিন, সহ-সভাপতি শফিক মাহমুদ তন্ময়, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ ও যুগ্ম আহবায়ক মীম এবং সৈকত।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন