১৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা করলো বিএনপি

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২, ৯:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা করলো বিএনপি
বিজ্ঞাপন

এফএনএস : কাজী রওনাকুল ইসলাম শ্রাবণকে সভাপতি, সাইফ মোহাম্মদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে আংশিকভাবে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে বিএনপি। গতকাল রোববার বিকালে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সঙ্গে সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় হয়।

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে ছাত্রদলের গঠন-পুনর্গঠন বিষয়ে যাবতীয় ক্ষমতা সংগঠনের অভিভাবক তারেক রহমানের ওপর অর্পণ করেন। তিনি ছাত্রদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি মনোনীত করেছেন। কমিটির বাকি তিন সদস্য হলেনÑসিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ও সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন