রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

পাবনা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

Paris
Update : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

এফএনএস : পাবনা জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পাবনা জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক মেয়াদোত্তীর্ণ হওয়ায় পাবনা জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

একইসঙ্গে পাবনা জেলার বেড়া উপজেলা কমিটি স্থগিত করা হয়েছে। জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের আগামী সাত দিনের মধ্যে জেলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের কাছে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জেলার দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন- কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুরাদ হায়দার টিপু ও উপ-দপ্তর সম্পাদক ইমরান শেখ। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পাবনা জেলা কমিটি গঠন না হওয়া পর্যন্ত জেলার অন্তর্গত কোনো ইউনিট নতুন কমিটি ঘোষণা করতে পারবে না।


আরোও অন্যান্য খবর
Paris