শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

বিএনপির ‘জাতীয় সরকারের ধারণায়’ মিত্রদের সমর্থন

Paris
Update : রবিবার, ৩ এপ্রিল, ২০২২

এফএনএস : নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পর সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে বিএনপি জাতীয় সরকারের যে ধারণা দিয়েছে তার প্রতি সমর্থন জানিয়েছে দলটির মিত্ররা। গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা তার সমর্থনের কথা জানান। জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত প্রতীকী অনশনে অংশ নিয়ে তিনি এ কথা জানান। এছাড়াও ২০ দলের শরিকরা তাদের সমর্থনের কথা জানান। সৈয়দ এহসানুল হুদা বলেন, বিএনপির পক্ষ থেকে জাতীয় সরকারের যে ধারণা দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে তা সমর্থন করছি।

সার্বিক পরিস্থিতিতে সরকারের কঠোর সমালোচনা করে বিএনপি জোটের এই নেতা বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে। বাংলাদেশের লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য এর বিকল্প নাই। বাংলাদেশে নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেই জাতীয় সরকার হবে। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সভাপতি ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে।

নির্বাচনের আগে নয়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পর তারেক রহমান জাতীয় সরকারের যে ধারণা দিয়েছেন আমরা তা পূর্ণাঙ্গভাবে সমর্থন করি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ বলেন, আন্দোলনের মাধ্যমে সরকারকে গদিচ্যুত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। আজকের আন্দোলনের প্রতি আমরা সমর্থন করছি। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে অনশনে জামায়াতের ঢাকা মহানগর আমীর নুরুল ইসলাম, জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার প্রমুখ বক্তব্য দেন।


আরোও অন্যান্য খবর
Paris