মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় উপজেলা নারী উন্নয়ন ফোরামের কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কমিটি গঠন উপলক্ষে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার সংরক্ষিত নারী সদস্যরা অংশ গ্রহণ করেন। সংরক্ষিত নারী সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। উপজেলার মোট ৫৫ টি ভোটের মধ্যে ৩০ টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে কামরুন নাহার। সেই সাথে পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী।
উক্ত নির্বাচেন ভোট পড়েছে ৫৪টি। এর মধ্যে ২টি ভোট বাতিল হয়। উপজেলা নারী উন্নয়ন ফোরামের কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান, ইএএলজি প্রকল্পের ডিএফ আবু হেনা মস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামাম মাহমুদা প্রমুখ। পরে ১১ সদস্য বিশিষ্ট উপজেলা নারী উন্নয়ন ফোরামের কার্যকারী কমিটি গঠন করা হয়েছে।