শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

বিডিএ-তে যোগদান করলেন বীর মুক্তিযোদ্ধা মোতাসিম বিল্লাহ

Paris
Update : বুধবার, ৩০ মার্চ, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ডেমোক্রেটিক এলায়েন্সে (বিডিএ) যোগদান করেছেন রাজশাহী বারের সিনিয়র আইনজীবী এবং দুর্গাপুর ডিগ্রী মহাবিদ্যালয় ও কমলা হক ডিগ্রী মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এ এন মোতাসিম বিল্লাহ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ঐতিহ্য চত্বরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। বিডিএ‘র প্রতিষ্ঠাতা আহবায়ক জননেতা শাহাব উদ্দিন বাচ্চু তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন এবং জনগণের ভাগ্যের পবির্তনের সংগ্রামের এ সারিতে দলের গঠনতন্ত্র মেনে কাজ করার আহবান জানান।

যোগদানকালে এডভোকেট মোতাসিম বিল্লাহ দলের গঠনতন্ত্র মেনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। যোগদান শেষে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে কার্যক্রম বেগবান এবং জনগণকে সম্পৃক্ত করতে তার হাতে বিডিএ‘র সদস্য ফরম তুলে দেন জননেতা শাহাব উদ্দিন বাচ্চু। এ সময় দলটির বিভাগীয় সমন্বয়কারী ও জেলা কমিটির আহবায়ক এডভোকেট মোখলেসুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris