সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর শেরে বাংলা ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা-সামাজিক মুক্তির অগ্রদূত : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নিকট থেকে পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক গ্রহণ করলেন রাসিক প্রশাসক দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার

গোমস্তাপুরে পুকুরে পড়ে বৃদ্ধের মৃত্যু

Paris
Update : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

গোমস্তাপুর থেকে প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরের পানিতে পড়ে এরফান আলী (৫৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের টমপাড়া এলাকার একটি পুকুরে এ ঘটনা ঘটে। মৃত এরফান আলী ওই এলাকার শিশাডাঙ্গা গ্রামের মৃত দাউদ আলীর ছেলে।

স্থানীয় ওয়ার্ড সদস্য মজিবুর রহমান জানান, গত বুধবার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের টমপাড়া মান্নুর বাড়ী সংলগ্ন রাস্তা দিয়ে এরফান আলী বাড়ি যাবার সময় পুকুরে পড়ে মারা যায়। সকালে স্থানীয় লোকজন তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক মামুন জানান, কোন অভিযোগ না থাকায় ওই ইউনিয়নের চেয়ারম্যান ও পরিবারের সদস্যদের জিম্মায় মরদেহ দেয়া হয়।


আরোও অন্যান্য খবর
Paris